পশ্চিমবঙ্গে এনে বাংলাদেশি তরুণীকে বিক্রি, দালাল গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশের খুলনার এক স্বামী পরিত্যক্তা তরুণীকে (২৫) কাজের প্রলোভন দেখিয়ে ভারতের পশ্চিমবঙ্গে এনে যৌনপল্লিতে ৫৫ হাজার রুপিতে বিক্রি করেছে দালাল চক্র। গত সোমবার রাতে পুলিশ ওই তরুণীকে উদ্ধার করেছে। এ ঘটনায় শহীদুল ইসলাম নামের এক দালালকে গ্রেপ্তার করা হয়েছে।গত মঙ্গলবার তরুণীকে বসিরহাটের মহকুমা বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের আদালতে তোলা হলে আদালত শহীদুলকে ১৪ দিনের পুলিশ হেফাজতে নেওয়ার নির্দেশ দেন। একই সঙ্গে তরুণীকে হাওড়ার লিলুয়া সরকারি হোমে পাঠানোর নির্দেশ দেন। পুলিশ জানায়, ১২ অক্টোবর তরুণীকে অবৈধ পথে বাংলাদেশ থেকে বসিরহাটে আনা হয়। তাঁর সঙ্গে আরও চার তরুণীকে আনা হলেও তাঁদের খোঁজ মেলেনি। ঘটনার সঙ্গে জড়িত সিরাজ শেখ ও কার্তিক দাস নামের দুজন পলাতক রয়েছেন।