পশ্চিমবঙ্গে কারাবন্দী বাংলাদেশিদের সম্পর্কে প্রতিবেদন তলব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের পশ্চিমবঙ্গের বিভিন্ন কারাগারে বন্দী জানখালাসপ্রাপ্ত বাংলাদেশিদের সার্বিক অবস্থা সম্পর্কে রাজ্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিবেদন তলব করেছেন কলকাতা হাইকোর্ট।গত মে মাসে নয়াদিল্লির স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান ‘কমনওয়েলথ ইিউম্যান রাইটস ইনিশিয়েটিভ’ কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থের মামলা করে। মামলায় পশ্চিমবঙ্গের বিভিন্ন কারাগারে বন্দী পাঁচ শতাধিক জানখালাসপ্রাপ্ত বাংলাদেশিকে অবিলম্বে মুক্তি দেওয়ার আরজি জানানো হয়।মামলায় কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি জয়নারায়ণ প্যাটেল ও বিচারপতি অসীমকুমার রায়ের সমন্বয়ে গঠিত দ্বৈত বেঞ্চ রাজ্যের স্বরাষ্ট্রসচিব জ্ঞানদত্ত গৌতমকে আদালতে তলব করেন। গত শুক্রবার তিনি হাইকোর্টে উপস্থিত হয়ে প্রতিবেদন জমা দেওয়ার জন্য সময় চান। হাইকোর্ট আগামী দুই সপ্তাহের মধ্যে প্রতিবেদন দেওয়ার জন্য স্বরাষ্ট্রসচিবকে নির্দেশ দেন।গত মে মাসে দায়ের করা ওই জনস্বার্থ মামলায় দাবি করা হয়, কারাদণ্ডের মেয়াদ শেষ হওয়ার পরও কমপক্ষে পাঁচ শতাধিক বাংলাদেশি বন্দী দেশে ফিরতে পারছেন না। তাঁদের মুক্তি দিয়ে অবিলম্বে বাংলাদেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করার আরজি জানানো হয়। এ ছাড়া বন্দিদের মুক্তি না দেওয়া পর্যন্ত তাঁদের প্রতিদিন পাঁচ হাজার রুপি করে ক্ষতিপূরণ দেওয়ারও আরজি করা হয়।মামলার বাদীপক্ষের আইনজীবী মধুরিমা ধানুকা আদালতকে বলেন, মে মাসের হিসাবে ৪২৭ জন পুরুষ ও ৫৩ জন নারী বাংলাদেশি কারাদণ্ডের মেয়াদ শেষ হওয়ার পরও বিভিন্ন কারাগারে বন্দী রয়েছেন। তাঁদের কারও কারও কারাদণ্ডের মেয়াদ দু-তিন বছর আগে শেষ হয়েছে।মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে আগামী ২৯ জুলাই।