পশ্চিমবঙ্গে তিস্তা বাঁচাও আন্দোলনে নামছে সিপিআইএম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পশ্চিমবঙ্গে এবার ‘তিস্তা বাঁচাও’ দাবি তুলে নতুন আন্দোলনে নামছে প্রধান বিরোধী দল সিপিআই-এম। দলটির শীর্ষস্থানীয় এক নেতা বলেছেন, তিস্তা নদী বাঁচানোর দাবি নিয়ে শিগগিরই সিকিম ও পশ্চিমবঙ্গের উত্তরাঞ্চলে আন্দোলনে নামছেন তাঁরা। তিস্তাকে নিজস্ব গতিতে চলতে বাধা দেওয়া হলে সিকিম ও উত্তরবঙ্গের তিস্তাপারের বাসিন্দাদের ওপর এর নেতিবাচক প্রভাব পড়বে।সিকিম রাজ্যে উৎপত্তি হয়ে ভারতের উত্তরবঙ্গ হয়ে তিস্তা বাংলাদেশে প্রবেশ করেছে। সিকিমে তিস্তা নদীতে মোট ২৬টি জলবিদ্যুৎ প্রকল্প গড়ে তুলতে চায় ভারত। এতে তিস্তার স্বাভাবিক গতিপথ বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। কয়েক দিন আগে ওই এলাকায় তীব্র ভূমিকম্প হয়। এ জন্য অনেকেই তিস্তার স্বাভাবিক গতি বাধাগ্রস্ত করাকে দায়ী করছে। তাই সিপিআইএম অবিলম্বে এসব নির্মাণ বন্ধ করে তিস্তাকে বাঁচাতে চায়। তিস্তার স্বাভাবিক গতি বাধাগ্রস্ত হলে পাহাড়ধসের আশঙ্কা বাড়বে। হুমকির মুখে পড়বে শিলিগুড়ি-সিকিম জাতীয় সড়ক।উত্তরবঙ্গের সিপিআইএম নেতা অশোক ভট্টাচার্য বলেন, দলের সিকিম ও দার্জিলিং জেলার নেতৃত্ব পূজার পরেই তিস্তা বাঁচাও আন্দোলনে নামছে। এই আন্দোলনে আরও শরিক হচ্ছে স্থানীয় সামাজিক ও জনকল্যাণমূলক সংস্থা।