পশ্চিমবঙ্গে বাংলাদেশি বন্দীদের ফেরত পাঠানোর উদ্যোগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পশ্চিমবঙ্গের বিভিন্ন কারাগারে জানখালাসপ্রাপ্ত বাংলাদেশি বন্দীদের দ্রুত দেশে ফেরত পাঠানোর উদ্যোগ নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। বর্তমানে পশ্চিমবঙ্গের বিভিন্ন কারাগারে আড়াই হাজারের বেশি বাংলাদেশি বন্দী রয়েছে। এর মধ্যে জানখালাসপ্রাপ্ত বন্দীর সংখ্যা ছয় শর বেশি।এ ব্যাপারে পশ্চিমবঙ্গ পুলিশের মহাপরিচালক (কারা) বিডি শর্মা প্রথম আলোকে বলেন, জানখালাসপ্রাপ্ত বাংলাদেশি বন্দীদের দ্রুত ফেরত পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে।