পশ্চিমবঙ্গে সাজা শেষেও জেলে 'বাংলাদেশিরা'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের একটি পত্রিকা বলেছে, পশ্চিমবঙ্গে মামলার নিষ্পত্তি ও সাজার মেয়াদ শেষ হওয়া সত্ত্বেও আশ্রয়শিবির ও কারাগারে রয়েছে বেশ কিছু ‘বাংলাদেশি’। কারণ, নাগরিকত্ব নিশ্চিত না হওয়ায় বাংলাদেশ কর্তৃপক্ষ তাঁদের ফেরত নিচ্ছে না।
একজন কর্মকর্তার বরাত দিয়ে নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস পত্রিকা গত শুক্রবার এক প্রতিবেদনে লিখেছে, পশ্চিমবঙ্গ বিধানসভার নারী ও শিশুবিষয়ক স্থায়ী কমিটি সম্প্রতি একটি প্রতিবেদন দিয়েছে। এতে উল্লেখ করা হয়েছে, কলকাতার সল্টলেকের সুকন্যা আশ্রয়শিবিরে বর্তমানে নারী ও শিশুসহ ১২ জন বাংলাদেশি আছে। তাঁরা সেখানে আছে চার বছর ধরে। তাদের মামলা নিষ্পত্তি হয়ে গেছে এবং নাম-ঠিকানা ও প্রমাণাদিসহ সব নথি পাঠানো হয়েছে। কিন্তু কলকাতার বাংলাদেশি উপহাইকমিশন এঁদের মধ্যে মাত্র চারজনকে বাংলাদেশি বলে স্বীকার করেছে।