পশ্চিমবঙ্গে সাজার পরও বাংলাদেশিদের ফেরত না দেওয়ায় উদ্বেগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পশ্চিমবঙ্গে অনুপ্রবেশের দায়ে সাজা খাটা শেষ হলেও বহু বাংলাদেশি বন্দী দেশে ফিরতে না পেরে কারাগারে বন্দী আছে। এ নিয়ে পশ্চিমবঙ্গের রাজ্য মানবাধিকার কমিশন উদ্বেগ প্রকাশ করেছে।গত বুধবার কলকাতার প্রেসিডেন্সি কারাগার পরিদর্শনে গিয়ে রাজ্য মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বিচারপতি অশোক কুমার গঙ্গোপাধ্যায় ওই বন্দীদের অবস্থা দেখে তাঁর উদ্বেগের কথা প্রকাশ করেন। এখন প্রেসিডেন্সি কারাগারে বাংলাদেশের ১৪ জন সাজা খাটা এবং আটজন শিশু বন্দী রয়েছে। আর গোটা রাজ্যের বিভিন্ন কারাগারে রয়েছে কয়েক শ বাংলাদেশি।সাজা শেষ হওয়ার পরও এই বন্দীদের কেন বাংলাদেশে ফেরত পাঠানো হয়নি, তা জানতে চেয়ে মানবাধিকার কমিশন প্রতিবেদন চেয়েছে। আগামী সোমবারের মধ্যে কারা কর্তৃপক্ষকে প্রতিবেদন দিতে বলা হয়েছে।