পশ্চিমবঙ্গে হত্যা মামলার আসামি যশোরে গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোর শহরের কালেক্টরেট মার্কেট থেকে ভারতীয় নাগরিক হত্যা মামলার আসামি বকুল চন্দ্র সাহাকে (৪১) গতকাল শনিবার গ্রেপ্তার করা হয়েছে। র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-৬) একটি দল অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে। পরে অনুপ্রবেশের অভিযোগে বকুলের বিরুদ্ধে মামলা করে তাঁকে থানায় সোপর্দ করেছে র‌্যাব। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক শেখ জানান, র‌্যাব বকুলের বিরুদ্ধে অনুপ্রবেশের অভিযোগে একটি মামলা করেছে। তাঁকে থানায় সোপর্দ করেছে র‌্যাব।