পশ্চিমবঙ্গে ১৮ বাংলাদেশি গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অবৈধভাবে ভারতে যাওয়ার অপরাধে ১৮ জন বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। পরে তাঁদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
গত বুধবার উত্তর ২৪ পরগনা জেলার হাকিমপুর সীমান্ত দিয়ে অবৈধ পথে ঢোকার পর গ্রেপ্তার হন ছয়জন।
এর এক দিন পর গতকাল বৃহস্পতিবার একই জেলার ঘোড়াডাঙ্গা সীমান্ত পথে বেআইনিভাবে প্রবেশের পর গ্রেপ্তার হন আরও ১২ জন।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিএসএফ স্বরূপগঞ্জ ও বসিরহাট থানায় সোপর্দ করেছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা কাজের লোভে অনুপ্রবেশের বিষয়টি প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।