পশ্চিমবঙ্গে ১৮ বাংলাদেশি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবৈধভাবে ভারতে যাওয়ার অপরাধে ১৮ জন বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। পরে তাঁদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
গত বুধবার উত্তর চব্বিশ পরগনা জেলার হাকিমপুর সীমান্ত দিয়ে অবৈধ পথে ঢোকার পর গ্রেপ্তার হন ছয় ব্যক্তি।
এর এক দিন পর বৃহস্পতিবার একই জেলার ঘোড়াডাঙ্গা সীমান্তপথে বেআইনিভাবে প্রবেশের পর গ্রেপ্তার হন আরও ১২ ব্যক্তি। তাঁদের স্বরূপগঞ্জ ও বসিরহাট থানায় সোপর্দ করা হয়েছে।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা দালালদের খপ্পরে পড়ে কাজের লোভে ভারতে অনুপ্রবেশের বিষয়টি প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।