পশ্চিমবঙ্গে ১৮ বাংলাদেশি মৎস্যজীবী আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সুন্দরবন অঞ্চলের বঙ্গাদুনি দ্বীপের কাছ থেকে গত শুক্রবার ১৮ জন বাংলাদেশি মৎস্যজীবীসহ একটি ট্রলার আটক করেছে ভারতের উপকূলরক্ষী বাহিনী।পরে উপকূলরক্ষী বাহিনী ট্রলারসহ আটক বাংলাদেশি মৎস্যজীবীদের ফ্রেজারগঞ্জ থানা পুলিশের হাতে তুলে দেয়। গতকাল শনিবার ফ্রেজারগঞ্জ থানায় যোগাযোগ করা হলে সেখানকার এক কর্মকর্তা প্রথম আলোকে জানান, আটক মৎস্যজীবীদের বাড়ি কক্সবাজার ও চট্টগ্রামে। তাঁরা ট্রলার নিয়ে ভারতীয় সমুদ্রসীমানায় ঢুকে পড়েছিল।গতকালই কাকদ্বীপের আদালতে তোলা হয় আটক মৎস্যজীবীদের। আদালত তাঁদের জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন।