পশ্চিমবঙ্গে ২০ বাংলাদেশি গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাজের সন্ধানে বেআইনি পথে পশ্চিমবঙ্গে এসে গত মঙ্গলবার রাতে গ্রেপ্তার হয়েছেন ২০ বাংলাদেশি। পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহকুমার ঘোজাডাঙ্গা সীমান্ত পথে তাঁরা এসেছিলেন। তাঁদের বাড়ি বাংলাদেশের সাতক্ষীরা জেলায়। বিএসএফ ওই বাংলাদেশিদের গ্রেপ্তার করে বসিরহাটের পুলিশের হাতে তুলে দেয়। তাঁরা পুলিশকে বলেছেন, কাজের জন্যই তাঁরা পশ্চিমবঙ্গে এসেছেন।
গত বুধবার ওই বাংলাদেশিদের বসিরহাট আদালতে তোলা হলে আদালত তাঁদের ১৪ দিনের সাজা দিয়ে জেলে পাঠিয়ে দেন।