পশ্চিমবঙ্গে ২০ বাংলাদেশি বন্দীর অনশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাজার মেয়াদ শেষ হওয়ার পরও দেশে ফিরতে না পেরে দ্রুত দেশে ফেরার দাবিতে পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ জেলা কারাগারে ২০ জন বাংলাদেশি বন্দী সোমবার থেকে অনশন শুরু করেন। মঙ্গলবার জেল কর্তৃপক্ষ বন্দীদের বাংলাদেশে ফেরত পাঠানোর ব্যাপারে দ্রুত উদ্যোগ নেওয়ার আশ্বাস দিলে ১৫ বন্দী অনশন প্রত্যাহার করেন।অন্য পাঁচজন বন্দী এখনো অনশন চালিয়ে যাচ্ছেন। ইতিমধ্যে ওই পাঁচজন বন্দীর দুজন অসুস্থ হয়ে পড়ায় তাঁদের রায়গঞ্জ জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।এসব বন্দীর কারও কারও সাজার মেয়াদ দুই বছর আগে শেষ হলেও তাঁরা দেশে ফিরতে পারেননি। তাঁরা অবৈধভাবে পশ্চিমবঙ্গে প্রবেশ করে পুলিশের হাতে গ্রেপ্তার হন।