পশ্চিমবঙ্গে ২৩ বাংলাদেশি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার স্বরূপনগর বাংলাদেশ সীমান্তে সোমবার রাতে ২৩ বাংলাদেশি গ্রেপ্তার হয়েছে। এদের সবার বাড়ি সাতক্ষীরা জেলায়।গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বসিরহাট মহকুমা বিচারিক হাকিমের আদালতে হাজির করা হলে বিচারক তাদের ১৪ দিনের পুলিশ হেফাজত দেন।