পশ্চিমবঙ্গের আদালত থেকে জামিন পেলেন শিল্পী মমতাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুক্তি ভঙ্গের অভিযোগে করা মামলায় বাংলাদেশের সংগীতশিল্পী ও সাংসদ মমতাজ বেগমকে আগাম জামিন দিয়েছেন পশ্চিমবঙ্গের বহরমপুরের জেলা ও দায়রা জজ আদালত। গতকাল মঙ্গলবার শুনানি শেষে দায়রা জজ ঈশান চন্দ্র দাস এ আদেশ দেন।চুক্তি ভঙ্গের অভিযোগে গত বছরের ফেব্রুয়ারিতে মমতাজের বিরুদ্ধে আদালতে মামলা করেন মুর্শিদাবাদের সংগীত আয়োজক শক্তিশঙ্কর বাগচি। আদালত মমতাজের বিরুদ্ধে সমন জারি করলেও তিনি আদালতে হাজির না হওয়ায় গত বছরের ১ সেপ্টেম্বর বহরমপুরের মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট মমতাজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।শক্তিশঙ্করের অভিযোগ, মমতাজের সঙ্গে তাঁর একটি চুক্তি হয়েছে। চুক্তি অনুযায়ী মমতাজ ভারতে কেবল তাঁর মাধ্যমে আয়োজিত অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন। এ জন্য মমতাজকে দুই দফায় ১৪ লাখ টাকা দেওয়া হয়েছে। শক্তিশঙ্কর প্রথম আলোকে বলেন, ২০০৮ সালের ডিসেম্বরে অনুষ্ঠানে আসার কথা বলেও মমতাজ আসেননি। অথচ বিজ্ঞাপন বাবদ তাঁর অনেক অর্থ খরচ হয়ে গেছে। চুক্তি ভঙ্গ করায় তিনি প্রচুর আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন।