পশ্চিমবঙ্গের কারাগারে নয়জন বাংলাদেশি বন্দীর অনশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কারাভোগের পরও দেশে ফিরতে না পারায় বাংলাদেশের নয়জন বন্দী পশ্চিমবঙ্গের কৃষ্ণনগর কারাগারে গত সোমবার সকাল থেকে অনশন শুরু করেছেন। দেশে ফেরত না পাঠানো পর্যন্ত এসব বন্দী অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। তাঁদের মধ্যে একজন নারীও আছেন।এই বন্দীদের অভিযোগ, সাজার মেয়াদ দেড় থেকে দুই বছর আগে শেষ হলেও তাঁরা দেশে ফিরতে পারেননি। এ ব্যাপারে গতকাল মঙ্গলবার বিকেলে কৃষ্ণনগর কারাগারে যোগাযোগ করা হলে এক কর্মকর্তা প্রথম আলোকে জানান, বন্দী বাংলাদেশিরা অনশন চালিয়ে যাচ্ছেন। তাঁরা খাবার মুখে নিচ্ছেন না। তাঁরা কাজের আশায় অবৈধভাবে ভারতে আসার পথে প্রতারকের খপ্পরে পড়েন। পশ্চিমবঙ্গ সীমান্ত পার হওয়ার পর পুলিশের হাতে তাঁরা গ্রেপ্তার হন।