পশ্চিমবঙ্গের কারাগারে বাংলাদেশি বন্দীদের অনশন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ কারাগারে ১১২ জন বাংলাদেশি বন্দী পাঁচ দিন ধরে তাঁদের দেশে ফেরত পাঠানোর দাবিতে অনশন চালিয়ে যাচ্ছেন। গত শনিবার বন্দীরা ঘোষণা দিয়েছেন, কলকাতায় নিযুক্ত বাংলাদেশের উপহাইকমিশনের কর্মকর্তাদের মুখ থেকে তাঁদের দ্রুত বাংলাদেশে ফেরত পাঠানোর আশ্বাস না পাওয়া পর্যন্ত তাঁরা অনশন চালিয়ে যাবেন।অনশনরত ১১২ বন্দীর মধ্যে ৫৫ জন জানখালাসপ্রাপ্ত। বাকি ৫৭ জনের মধ্যে রয়েছেন দণ্ডপ্রাপ্ত ও বিচারাধীন বন্দী। এর মধ্যে ছয়জন নারীও রয়েছেন। এসব বন্দী অবৈধভাবে সীমান্ত পার হয়ে পশ্চিমবঙ্গে প্রবেশ করলে সীমান্ত রক্ষা বাহিনী ও পুলিশের হাতে গ্রেপ্তার হন। রায়গঞ্জ কারাগারের সুপার বিদ্যুৎ কুমার রায় গতকাল রোববার প্রথম আলোকে বলেন, তারিখ নির্ধারণ না হওয়ায় তাঁদের দেশে ফেরা বিলম্বিত হচ্ছে।