পশ্চিমবঙ্গের কারাগারে বাংলাদেশির মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের পশ্চিমবঙ্গের বহরমপুর কেন্দ্রীয় কারাগারে বৃহস্পতিবার রাতে এক বাংলাদেশি বন্দীর রহস্যজনক মৃত্যু হয়েছে। তাঁর নাম প্রবাল রায়।
প্রবাল রায়কে বৃহস্পতিবার রাতে কারাগারে গলাকাটা অবস্থায় পাওয়া যায়। পরে তাঁকে চিকিৎসার জন্য বহরমপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। গতকাল শুক্রবার প্রবালের সুরতহাল করা হয়। অভিযোগ উঠেছে, তাঁকে হত্যা করা হয়েছে। কলকাতার বাংলার মানবাধিকার সুরক্ষা মঞ্চ এ ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছে।