পশ্চিমবঙ্গের চাল বাংলাদেশে রপ্তানি নয়: মমতা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশে চাল রপ্তানি না করতে যথাযথ ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ রাজ্যের কৃষি দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে তিনি কর্মকর্তাদের বলেন, পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশে চাল রপ্তানি করা যাবে না। বাংলাদেশে যে ধরনের চালের চাহিদা রয়েছে, একই ধরনের চালের চাহিদা রয়েছে পশ্চিমবঙ্গে। তিনি বলেন, শুধু বাংলাদেশ নয়, ভারতের অন্য রাজ্যেও চাল পাঠানো যাবে না।