পশ্চিমবঙ্গের পঞ্চায়েত মন্ত্রী আজ ঢাকায় আসছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পশ্চিমবঙ্গের পঞ্চায়েত মন্ত্রী আনিসুর রহমান আজ মঙ্গলবার নয় দিনের সফরে বাংলাদেশে যাচ্ছেন। বাংলাদেশের স্থানীয় সরকারকাঠামো এবং শান্তিতে নোবেলজয়ী মুহাম্মদ ইউনূসের গ্রামীণ ক্ষুদ্রঋণ প্রকল্প থেকে অভিজ্ঞতা নেওয়ার জন্যই তাঁর এই সফর। তাঁর সফরসঙ্গী হিসেবে দুই সরকারি শীর্ষ কর্মকর্তা যাবেন। মন্ত্রীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি প্রথম আলোকে জানান, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের আমন্ত্রণে তিনি ঢাকা যাচ্ছেন। তিনি বলেন, বাংলাদেশের স্থানীয় সরকারকাঠামো এবং নোবেলজয়ী মুহাম্মদ ইউনূসের ক্ষুদ্রঋণ প্রকল্পসহ অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার বিভিন্ন প্রকল্প সম্পর্কে জ্ঞান নেওয়ার জন্যই তাঁর এই সফর। তিনি আরও জানান, সফরকালে তিনি মুহাম্মদ ইউনূস এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করবেন। আগামীকাল বুধবার তাঁর প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার কথা রয়েছে।