পশ্চিমবঙ্গের সংশোধন কেন্দ্র থেকে পালিয়েছে নয় বাংলাদেশি কিশোর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পশ্চিমবঙ্গের বহরমপুরের একটি কিশোর সংশোধন কেন্দ্রের তালা ভেঙে পালিয়েছে নয় বাংলাদেশি কিশোর। অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় ধরা পড়ার পর তাদের সেখানে পাঠানো হয়েছিল।মুর্শিদাবাদ পুলিশের সুপারিনটেনডেন্ট হুমায়ন কবির দ্য হিন্দু পত্রিকাকে বলেন, গত শনিবার সকালে আনন্দ-আশ্রম হোম নামের ওই সংশোধন কেন্দ্রের তালা ভেঙে পালিয়ে যায় ওই নয় কিশোর। তারা সবাই বাংলাদেশি বলে জানা গেছে।স্থানী লোকজন জানায়, সংশোধন কেন্দ্রটির পাহারায় মাত্র একজন নিরাপত্তারক্ষী মোতায়েন ছিল।পুলিশ জানিয়েছে, পলাতক কিশোরদের খুঁজে বের করতে পুলিশ অভিযান চালাচ্ছে এবং জেলার সব থানাকে সতর্ক করে দেওয়া হয়েছে। এ ছাড়া সীমান্তরক্ষী বাহিনীকেও (বিএসএফ) সতর্ক করা হয়েছে। কেননা, তারা সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে চলে যাওয়ার চেষ্টা করতে পারে। দ্য হিন্দু।