পশ্চিমা লঘুচাপের প্রভাবে দেশে বৃষ্টি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পশ্চিমা লঘুচাপের প্রভাবে গতকাল সোমবার দেশে বৃষ্টি হয়েছে। প্রায় সারা দিন আকাশ ছিল মেঘাচ্ছন্ন। আজ মঙ্গলবারও সারা দেশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে। আবহাওয়া দপ্তর গতকাল সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত সবচেয়ে বেশি ৮৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে নোয়াখালীর মাইজদী কোর্টে। এ ছাড়া চাঁদপুরে ৮২, ফেনীতে ৭৬, ফরিদপুরে ৬৭, রাঙামাটিতে ৫১, সন্দ্বীপে ৪৮, ঈশ্বরদীতে ৩৮, কুমিল্লায় ৩৭, চট্টগ্রাম ও ভোলায় ৩০, ঢাকায় ২৮, বরিশালে ২২, সিলেটে ১৯, খেপুপাড়ায় ১৮ ও যশোরে ১৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। দেশের অন্যান্য স্থানেও বৃষ্টি হয়েছে।