পশ্চিমাঞ্চলে দুটি ডেমু ট্রেনের চলাচল বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পশ্চিমাঞ্চল রেলওয়ের পার্বতীপুর থেকে ঠাকুরগাঁও ও লালমনিরহাট পথে দুটি ডেমু ট্রেনের চলাচল এক সপ্তাহ ধরে বন্ধ রয়েছে। ট্রেন দুটির ইঞ্জিনের বায়ুনিরোধক কাচ (উইন্ডশিল্ড) দুর্বৃত্তরা পাথর ছুড়ে ভেঙে ফেলায় নিরাপত্তাজনিত কারণে চলাচল বন্ধ রাখা হয়েছে।
রেলওয়ে সূত্রে জানা গেছে, পার্বতীপুর রেলস্টেশন থেকে ঠাকুরগাঁও পর্যন্ত ৯৫ কিলোমিটার রেলপথে এবং অপরটি পার্বতীপুর থেকে লালমনিরহাট পর্যন্ত ৭২ কিলোমিটার রেলপথে প্রতিদিন যাতায়াত করে। ৫ এপ্রিল ট্রেন দুটি চলাচলের সময় দুর্বৃত্তদের ছোড়া পাথরের আঘাতে দুটি ইঞ্জিনের উইন্ডশিল্ড ভেঙে যায়।