পশ্চিমাঞ্চলের ট্রেনের সময়সূচির পরিবর্তন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ রেলওয়ের আন্তনগর, মেইল ও এক্সপ্রেস ট্রেনের সময়সূচি পরিবর্তন করা হয়েছে। এই নতুন সময়সূচি ১ জুলাই থেকে কার্যকর হবে। রেলওয়ের জনসংযোগ দপ্তরের সহকারী পরিচালক আমজাদ হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। নতুন সময়সূচি অনুযায়ী আন্তনগর ট্রেন একতা এক্সপ্রেস ঢাকা থেকে সকাল নয়টা ৫০ মিনিটে ছেড়ে দিনাজপুরে পৌঁছাবে সন্ধ্যা সাতটা ১০ মিনিটে। এই ট্রেনটি রাত নয়টা ৫০ মিনিটে দিনাজপুর থেকে ছেড়ে ঢাকা পৌঁছাবে সকাল সাতটা ৩৫ মিনিটে।কপোতাক্ষ এক্সপ্রেস খুলনা থেকে সকাল ছয়টা ৩০ মিনিটে ছেড়ে রাজশাহী পৌঁছাবে দুপুর একটা ১০ মিনিটে। এই ট্রেনটি রাজশাহী থেকে দুপুর দুইটায় ছেড়ে খুলনা পৌঁছাবে রাত আটটা ৩৫ মিনিটে। বরেন্দ্র এক্সপ্রেস রাজশাহী থেকে বেলা তিনটায় ছেড়ে নীলফামারী পৌঁছাবে রাত নয়টায়। এই ট্রেনটি নীলফামারী থেকে সকাল ছয়টায় ছেড়ে রাজশাহী পৌঁছাবে বেলা ১১টা ৩৫ মিনিটে। তিতুমীর এক্সপ্রেস রাজশাহী থেকে সকাল ছয়টা ৩০ মিনিটে ছেড়ে চিলাহাটিতে পৌঁছাবে দুপুর দেড়টায়। ট্রেনটি চিলাহাটি থেকে দুপুর দুইটা ১০ মিনিটে ছেড়ে রাজশাহীতে পৌঁছাবে রাত নয়টা ১৫ মিনিটে। পদ্মা এক্সপ্রেস ঢাকা ক্যান্টনমেন্ট থেকে রাত ১০টা ৪৫ মিনিটে ছেড়ে রাজশাহী পৌঁছাবে ভোর চারটা ৪০ মিনিটে। ট্রেনটি রাজশাহী থেকে বিকেল চারটায় ছেড়ে ক্যান্টনমেন্ট পৌঁছবে রাত ৯টা ৪৫ মিনিটে। ধূমকেতু এক্সপ্রেস ঢাকা থেকে ভোর ছয়টায় ছেড়ে রাজশাহী পৌঁছাবে দুপুর ১২টায়। ট্রেনটি রাজশাহী থেকে রাত ১১টা ২০ মিনিটে ছেড়ে ঢাকা পৌঁছাবে ভোর চারটা ৫০ মিনিটে। সিল্ক সিটি এক্সপ্রেস ঢাকা থেকে দুপুর দুইটা ৪০ মিনিটে ছেড়ে রাজশাহী পৌঁছাবে রাত আটটা ৫৫ মিনিটে। ট্রেনটি রাজশাহী থেকে সকাল সাতটা ৩০ মিনিটে ছেড়ে ঢাকায় পৌঁছাবে দুপুর একটা ৩০ মিনিটে। মধুমতি এক্সপ্রেস গোয়ালন্দঘাট থেকে দুইটা ৩০ মিনিটে ছেড়ে রাজশাহীতে পৌঁছাবে রাত আটটায়। ট্রেনটি রাজশাহী থেকে সকাল সাতটা ১০ মিনিটে ছেড়ে গোয়ালন্দঘাট পৌঁছাবে ১২টা ৪৫ মিনিটে। সাগরদাঁড়ি এক্সপ্রেস খুলনা থেকে বিকেল তিনটায় ছেড়ে রাজশাহী পৌঁছাবে রাত নয়টা ৪০ মিনিটে। ট্রেনটি রাজশাহী থেকে সকাল ছয়টা ৫০ মিনিটে ছেড়ে খুলনা পৌঁছাবে দুপুর একটা ৩০ মিনিটে।রাজশাহী এক্সপ্রেস জয়দেবপুর থেকে বেলা ১১টা ৩০ মিনিটে ছেড়ে চাঁপাইনবাবগঞ্জ পৌঁছাবে রাত নয়টা ৫০ মিনিটে। ট্রেনটি চাঁপাইনবাবগঞ্জ থেকে সকাল সাতটা ৪৫ মিনিটে ছেড়ে সিরাজগঞ্জ বাজার পৌঁছবে বিকেল পাঁচটা ১৫ মিনিটে।