পা উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা সিটি করপোরেশনের পুলিশ লাইনের বিপরীত পাশে থাকা একটি ডাস্টবিন থেকে এক ব্যক্তির পা উদ্ধার করেছে পুলিশ। হাঁটুর নিচ থেকে কাটা ওই পায়ের আঙুল পচে গেছে। গতকাল সকাল আটটায় সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা ময়লা তুলতে গিয়ে কাটা পা দেখতে পান। পরে পুলিশ গিয়ে সেটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক মেডিসিন বিভাগে পাঠায়। কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ সামসুজ্জামান বলেন, ‘ধারণা করা হচ্ছে ওই ব্যক্তির বয়স ৪০ থেকে ৪৫ বছর। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।’