পা দিয়ে পরীক্ষা দেওয়া চান মিয়া 'এ' গ্রেড পেয়েছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পা দিয়ে লিখে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশ নেওয়া টাঙ্গাইলের সেই চান মিয়া জিপিএ-৪.২৫ পেয়েছে। সে ঘাটাইলের চান্দশী এলাকায় প্রতিবন্ধী বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা দেয়।
চান মিয়ার বাড়ি উপজেলার গারট্র গ্রামে। বাবা ফজলুল হক দুবাইপ্রবাসী। প্রতিদিন সে বাড়ি থেকে ১২ কিলোমিটার দূরে স্কুলে যেত।
ঘাটাইল প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভজন চন্দ্র নাথ জানান, জন্ম থেকেই চান মিয়ার হাত দুটি বিকল। সে পা দিয়ে পরীক্ষা দিয়েছে।
চান মিয়ার মা রত্না বেগম জানান, ছেলে ভালো ফল করায় তিনি সন্তুষ্ট। তাঁর ছেলেকে তিনি উচ্চশিক্ষায় শিক্ষিত করে তুলতে চান।
চান মিয়া বলে, ‘আমি খুশি। যাঁরা আমাকে এ ব্যাপারে সাহায্য-সহযোগিতা করেছেন, তাঁদের সবার প্রতি আমি কৃতজ্ঞ। আমি বড় হয়ে ভালো মানুষ হতে চাই। একজন সৎ ও আদর্শ শিক্ষক হতে চাই।’
আরও পড়ুন: