পা দিয়ে লিখে এ গ্রেড পেল চান মিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলে পা দিয়ে লিখে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশ নেওয়া সেই চান মিয়া এ গ্রেড (৪ দশমিক ২৫) পেয়েছে। সে ঘাটাইলের চান্দশীর প্রতিবন্ধী বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা দিয়েছিল। সে পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের প্রবাসী ফজলুল হকের ছেলে।
প্রতিবন্ধী চান মিয়ার মা রত্না বেগম বলেন, তাঁর ছেলে পা দিয়ে পরীক্ষা দিয়ে ভালো ফল করায় তিনি সন্তুষ্ট। তাঁর ছেলেকে তিনি উচ্চশিক্ষায় শিক্ষিত করে তুলতে চান।
চান মিয়া বলে, ‘আমার ফলাফলে আমি খুশি। যাঁরা আমাকে এ ব্যাপারে সাহায্য-সহযোগিতা করেছেন, তাঁদের সবার প্রতি আমি কৃতজ্ঞ। আমি বড় হয়ে ভালো মানুষ হতে চাই। এমনকি একজন সৎ ও আদর্শ শিক্ষক হতে চাই।’
ওই প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভজন চন্দ্র নাথ বলেন, চান মিয়া জন্ম থেকেই বিকলাঙ্গ।