পা পিছলে কোমরে আঘাত পেয়েছেন মেয়র নাছির
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন পা পিছলে কোমরের বাম পাশে আঘাত পেয়েছেন। আজ শুক্রবার সকাল সাতটার দিকে নগরের আন্দরকিল্লায় নিজ বাসায় এই দুর্ঘটনা ঘটে। চিকিৎসা নেওয়ার পর বর্তমানে নিজ বাসায় বিশ্রামে আছেন তিনি।
মেয়রের ব্যক্তিগত সহকারী রায়হান ইউসুফ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি প্রথম আলোকে বলেন, মেয়র নিজের বাসায় পা পিছলে পড়ে যান। এরপর বাসায় চিকিৎসকেরা এসে পরীক্ষা নিরীক্ষা করেন। পরে সকাল ১০টার দিকে নগরের পাঁচলাইশ এলাকার একটি রোগ নির্ণয়কেন্দ্রে মেয়রকে নিয়ে যাওয়া হয়। চিকিৎসক দল পরীক্ষা নিরীক্ষা করে মেয়রকে বাসায় বিশ্রামে থাকার পরামর্শ দেন। চার দিন পর পরবর্তী করণীয় জানাবেন চিকিৎসকেরা।
মেয়র সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন বলে জানান রায়হান ইউসুফ।