পা পিছলে নিচে পড়ে নির্মাণশ্রমিকের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর সেগুনবাগিচায় আজ সোমবার নির্মাণাধীন ১০ তলা ভবনের নবম তলা থেকে পা পিছলে পড়ে মোহাম্মদ আফজাল হোসেন (২৪) নামের এক নির্মাণশ্রমিক মারা গেছেন।
প্রথম আলোকে দেওয়া আফজালের সহকর্মী সোহাগের ভাষ্য, আফজাল সকাল ১০টার দিকে নির্মাণাধীন ভবনের নয়তলায় কাজ করার সময় পা পিছলে নিচে পড়ে যান। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে সহকর্মীরা একটি স্থানীয় হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে দুপুর পৌনে ১২টার দিকে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। সাড়ে ১২টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। আফজালের গ্রামের বাড়ি পটুয়াখালীর দশমিনায়। এ ব্যাপারে আর বেশি কিছু জানাতে পারেননি তিনি।
হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।