পা পিছলে পড়ে মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট রেলস্টেশন এলাকায় গতকাল বুধবার পা পিছলে পড়ে মারা গেছেন তোড়াই মণ্ডল (৬০) নামের একজন কৃষক। তাঁর বাড়ি উপজেলার উত্তর দৌলতদিয়ার হোসেন মণ্ডল পাড়ায়। প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, গতকাল বুধবার সকালে নিহত ব্যক্তি বাজার শেষ করে দৌলতদিয়া বাজার রেলস্টেশন হয়ে বাড়ি ফিরছিলেন। মঙ্গলবার দিবাগত রাতে বৃষ্টির কারণে স্টেশন এলাকার বিভিন্ন জায়গা কাদাপানিতে পিচ্ছিল হয়ে ছিল। তিনি সেখান দিয়ে হাঁটার সময় হঠাৎ পা পিছলে পড়ে যান। এ সময় স্থানীয় লোকজন দ্রুত তাঁকে উদ্ধার করতে গেলে তাঁকে মৃত অবস্থায় পাওয়া যায়।