পা পিছলে পড়ে নির্মাণশ্রমিকের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর ভাষানটেক এলাকায় পা পিছলে নির্মাণাধীন ভবনের ৬ তলা ভবন থেকে পড়ে মো. ইউসুফ আলী (২০) নামে এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। তাঁর লাশ এখন ঢাকা মেডিকেল কলেজের মর্গে আছে।
হাসপাতালের পুলিশ পরিদর্শক মোজাম্মেল হক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
ইউসুফের সহকর্মী জহিরুল জানান, নিহত ইউসুফ আলীর গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলায়। বাবার নাম আফসার আলী। আজ শনিবার সকালে মিরপুর ১৪ নম্বরে ভাষানটেক এলাকার দেওয়ান পাড়ায় একটি নির্মাণাধীন ভবনের ৬ তলায় কাজ করেছিলেন ইউসুফ। একপর্যায়ে পা পিছলে পড়ে গিয়ে তিনি ওই ভবনের দ্বিতীয় তলায় আধা ঘণ্টা ঝুলে থাকেন। পরে অন্য শ্রমিকেরা গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে সকাল সাড়ে দশটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। দুপুর ২টার দিকে তিনি মারা যান।