পা পিছলে মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের মীরবাগ রেলওয়ে স্টেশনে ট্রেনে কাটা পড়ে মারা গেছেন শিবু চন্দ্র (৪৮) নামের এক ব্যক্তি। তাঁর বাড়ি কাউনিয়া উপজেলার মীরবাগ মহেশা গ্রামে। শিবু গতকাল শুক্রবার সকালে কর্মস্থল লালমনিরহাটে যাওয়ার জন্য মীরবাগ স্টেশনে এসে তাড়াহুড়ো করে ট্রেনে ওঠার সময় পা পিছলে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে। কাউনিয়া থানার ওসি রেজাউল করিম তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।