পা ভাঙার অভিযোগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের শ্রীপুর উপজেলার টেপিরবাড়ি গ্রামে গত শনিবার দুর্বৃত্তরা ফখরুল ইসলাম নামের এক কাঁচামাল ব্যবসায়ীর পা ভেঙে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। পরে এলাকাবাসী তাঁকে উদ্ধার করে ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করে। এ ব্যাপারে গতকাল মঙ্গলবার ফখরুলের বাবা সেকান্দার আলী একই গ্রামের সুজন, সোহাগ, হারুন ও অজ্ঞাতনামা কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে শ্রীপুর থানায় লিখিত অভিযোগ করেছেন। শ্রীপুর থানার উপপরিদর্শক আবদুস সালাম জানান, অভিযোগ তদন্তের পর ব্যবস্থা নেওয়া হবে।