পা ভেঙে দিয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার মহাদান ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সাধারণ সদস্য পদপ্রার্থীকে প্রতিপক্ষের সমর্থকেরা পিটিয়ে পা ভেঙে দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আহত প্রার্থী আবদুল বারেক প্রথম আলোকে বলেন, গত শনিবার রাতে তিনি ভোট চাইতে খাগুরিয়া গ্রামে যান। একপর্যায়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী আনোয়ার হোসেনের সমর্থকেরা পিটিয়ে তাঁর বাঁ পা ভেঙে দেন। আনোয়ার হোসেন এ অভিযোগ অস্বীকার করেছেন। থানার ওসি এ কে এম কামরুল আহসান বলেন, এ ঘটনায় কোনো মামলা হয়নি।