পা হারালেন পরিচ্ছন্নতাকর্মী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের দেওয়ানহাট সেতুর নিচে ট্রেনে কাটা পড়ে সিটি করপোরেশনের এক পরিচ্ছন্নতাকর্মী ডান পা হারিয়েছেন। মুমূর্ষু অবস্থায় তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
আহত পরিচ্ছন্নতাকর্মীর নাম জীবন দাস (৩৫)। তিনি এখন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ২৬ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন। চলন্ত ট্রেনের নিচে পড়ে তিনি ডান পা হারান। প্রচুর রক্তক্ষরণের পর তাঁকে সকাল সোয়া আটটার দিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক মো. জহিরুল ইসলাম প্রথম আলোকে বলেন, দেওয়ানহাট সেতুর নিচে পোস্তারপাড় এলাকায় চলন্ত ট্রেনের নিচে পড়ে জীবন দাস পা হারান। তাঁকে হাসপাতালের ২৬ নম্বর ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে।