পাঁচ আদিবাসীর শেষকৃত্য সম্পন্ন, গ্রামজুড়ে শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর পত্নীতলা উপজেলার মাটিন্দর ইউনিয়নের বিরিঞ্চি গ্রামের পাঁচ আদিবাসী শ্রমিকের গতকাল সোমবার শেষকৃত্য সম্পন্ন হয়েছে। নারায়ণগঞ্জের রূপগঞ্জে সবজিবোঝাই ট্রাক উল্টে গত শনিবার তাঁরা নিহত হন। তাঁরা বগুড়া থেকে চট্টগ্রামে যাওয়ার পথে এ দুর্ঘটনার শিকার হন।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সকাল সাড়ে ছয়টার দিকে তাঁদের লাশ বিরিঞ্চি গ্রামে এসে পৌঁছায়। তাঁদের লাশ পৌঁছার পরই গ্রামজুড়ে মাতম শুরু হয়। শ্রমিকদের স্বজনেরা আহাজারি করতে থাকেন।
তাঁদের শেষকৃত্য অনুষ্ঠানে পত্নীতলার সহকারী কমিশনার (ভূমি) মো. শরিফুল ইসলাম, থানার ওসি মো. আবদুর রফিক, মাটিন্দর ইউপি চেয়ারম্যান মো. আবদুল্লাহ আল ফারুক প্রমুখ উপস্থিত ছিলেন।
এদিকে নিহত প্রতিটি পরিবারকে ২০ হাজার টাকা দিয়েছে জেলা প্রশাসন।