ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের চরকালীগঞ্জে ব্যবসায়ী নুরুজ্জামান (৪০) হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার হওয়া পাঁচ আসামিকে তিন দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। গতকাল বুধবার দুপুরে ঢাকা মুখ্য বিচারিক হাকিম আদালতে তাঁদের হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা সাইফুল ইসলাম। আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।অলিনগরে আসমা সিটি টাওয়ারে নুর পেইন্ট হাউসের মালিক ছিলেন নুরুজ্জামান। গত মঙ্গলবার রাতে নিহত নুরুজ্জামানের স্ত্রী লিপি বেগম বাদী হয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় পাঁচজনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা করেছেন। আসামিরা হলেন সজীব (১৫), শরীফ (১৯), আরিফ (২৫), ফরহাদ (২৪) ও সোহেল (২২)।গ্রেপ্তার হওয়া কর্মচারীরা বলেছেন, বকেয়া বেতন নিয়ে বিতণ্ডার একপর্যায়ে এ খুনের ঘটনা ঘটে। তবে নুরুজ্জামানের ভাই বলেন, দোকান থেকে কাপড় চুরির ঘটনায় কর্মচারীদের জিজ্ঞাসাবাদ করলে তাঁরা ক্ষিপ্ত হয়ে এ ঘটনা ঘটান। খুনের প্রতিবাদে গত মঙ্গলবার দুপুরে আসমা সিটি টাওয়ারে ব্যবসায়ীরা প্রায় তিন ঘণ্টা বিক্ষোভ করেন। এ সময় এলাকার দোকানপাট বন্ধ থাকে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। স্থানীয় ব্যবসায়ীরা জানান, আসমা সিটি টাওয়ারে গত মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় আসেন নুরুজ্জামান। এসেই তিনি কর্মচারীদের সঙ্গে বকেয়া বেতন নিয়ে বৈঠকে বসেন। বেতন নিয়ে বাগিবতণ্ডার একপর্যায়ে কর্মচারীরা হাতের কাঁচি দিয়ে তাঁকে উপর্যুপরি আঘাত করেন। নুরুজ্জামানের চি ৎ কারে আশপাশের লোকজন এসে দোকান খুলে তিনজন কর্মচারীকে আটক করে। আর মুমূর্ষু অবস্থায় নুরুজ্জামানকে মিটফোর্ড হাসপাতালে পাঠায়। সেখানে চিকি ৎ সকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।সাইফুল ইসলাম বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, পাওনা টাকা নিয়ে নিহত নুরুজ্জামানের সঙ্গে তাঁর কর্মচারীদের দ্বন্দ্ব ছিল। এর জের ধরেই এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।