প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হরতালের সময় আগুনে পুড়িয়ে আম ব্যবসায়ী মোশারফকে হত্যার ঘটনায় করা মামলায় গ্রেপ্তার হওয়া পাঁচজন আসামিকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা নাটোর সদর থানার এসআই জালাল উদ্দিন বলেন, গতকাল মঙ্গলবার পাঁচজন আসামি মামুন, রফিকুল ইসলাম, আলম ভূঁইয়া, মাসুদ রানা ও মামুনুর রশিদের পাঁচ দিনের রিমান্ড চেয়ে নাটোরের মুখ্য বিচারিক হাকিম আদালতে আবেদন করা হয়। আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।গত বুধবার রাতে চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকায় আম নিয়ে যাওয়ার সময় নাটোরের তেবাড়িয়ায় হরতাল সমর্থকেরা ট্রাকে আগুন দিলে মোশারফ অগ্নিদগ্ধ হন। তিন দিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর গত শনিবার রাতে তাঁর মৃত্যু হয়।