প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের পেকুয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাহাবউদ্দিন ফরায়েজি হত্যা মামলায় গ্রেপ্তার পাঁচ আসামির সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
পুলিশ জানায়, পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) কক্সবাজারের সহকারী পুলিশ সুপার (এএসপি) মিজানুর রহমান আসামিদের ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। চকরিয়া জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতের বিচারক মাহমুদুল ইসলাম শুনানি শেষে গতকাল মঙ্গলবার পাঁচ আসামির সাত দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
মামলার তদন্ত কর্মকর্তা মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, ১০ নভেম্বর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে সাহাবউদ্দিন ফরায়েজি হত্যা মামলা সিআইডিতে স্থানান্তর করা হয়। এরপর থেকে তিনি মামলার তদন্ত করছেন।
গত ৭ অক্টোবর পেকুয়া উপজেলার বটতলীছড়া থেকে সাহাবউদ্দিন ফরায়েজির লাশ উদ্ধার করে পুলিশ।