প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাঙ্গাইলের ধনবাড়ীতে চলন্ত বাসে পোশাকশ্রমিককে গণধর্ষণ মামলার আসামি ছয় পরিবহন শ্রমিকনেতার মধ্যে পাঁচজনের জামিন আবেদন নামঞ্জুর করেছেন জেলা জজ আদালত। এই পাঁচ আসামি কারাগারে রয়েছেন। বাকি একজন পলাতক।
আসামি পাঁচজন হলেন টাঙ্গাইল জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সহসভাপতি সেলিম মিয়া, সহসাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন, সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দিন জালু, সাবেক সাংগঠনিক সম্পাদক আবদুল লতিফ মিয়া ও প্রচার সম্পাদক সেলিম মিয়া। আর পলাতক আসামি হলেন যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম লাভলু মিয়া।
টাঙ্গাইলের অতিরিক্ত সরকারি কৌঁসুলি মনিরুল ইসলাম খান জানান, গণধর্ষণের মামলায় আসামিদের পক্ষ থেকে গতকাল রোববার জেলা ও দায়রা জজ আদালতে জামিনের আবেদন করা হলে বিচারক মো. মাহবুবুল হক তা নামঞ্জুর করেন।