গ্রেপ্তার পাঁচজনের জামিন নামঞ্জুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের শোলাকিয়ায় জঙ্গি হামলার ঘটনায় গ্রেপ্তার হওয়া পাঁচ ব্যক্তির জামিনের আবেদন নামঞ্জুর করেছেন আদালত।

কিশোরগঞ্জ এক নম্বর আদালতের মুখ্য বিচারিক হাকিম মো. আ. ছালাম খান আজ বুধবার দুপুরে এই আদেশ দেন।

পাঁচজন হলেন মামুনুর রশিদ (২৭), মো. সানাউল্লাহ (৩০), সোহেল মিয়া (২০), তারা মিয়া (২৫) ও আরিফুল ইসলাম (২৬)।

১৩ জুলাই একই আদালত এই পাঁচজনের জামিন আবেদন নামঞ্জুর করে তাঁদের ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছিলেন।

কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশারফ হোসেন বলেন, ঘটনাস্থলের আশপাশ থেকে ওই পাঁচজনকে আটক করা হয়েছিল।

ঈদের দিন শোলাকিয়া ঈদগাহর অদূরে আজিমউদ্দিন স্কুলের পাশে পুলিশের সদস্যদের ওপর সশস্ত্র হামলা চালায় জঙ্গিরা। এ হামলায় পুলিশের দুই সদস্য, এক নারী ও এক সন্ত্রাসী নিহত হয়। ঘটনার পর দুই সন্ত্রাসীসহ সাতজনকে আটক করে পুলিশ।