পাঁচ ইটভাটাকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার সাভারের অনুমোদনবিহীন পাঁচটি ইটভাটায় অভিযান চালিয়ে ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ভাটার মালিকদের যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ছাড়া ইট না পোড়াতে সতর্ক করে দেওয়া হয়। জানা গেছে, সাভারের উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জুবায়ের আহমেদের নেতৃ‌ত্বে একটি ভ্রাম্যমাণ আদালত গতকাল সোমবার রাজফুলবাড়িয়া, বলিয়াপুর, ভাকুর্তা ও তেঁতুলঝোড়া এলাকার পাঁচটি ইটভাটায় অভিযান চালান। এ সময় আদালত মেসার্স ফাহাদ ব্রিকস ও মেসার্স রনি ব্রিকসকে ৫০ হাজার করে, আর কে ব্রিকস ও এমবি অ্যান্ড কোম্পানিকে ৩০ হাজার টাকা করে এবং মেসার্স মতিন ব্রিকসকে ১০ হাজার টাকা জরিমানা করেন। তাৎক্ষণিক ওই জরিমানার টাকা আদায় করে সরকারি কোষাগারে জমা দেওয়া হয়। মো. জুবায়ের আহমেদ বলেন, উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী গতকাল পাঁচটি ইটভাটায় অভিযান চালানো হয়। অবৈধ ইটভাটার বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে।