পাঁচ উপজেলা ১৮ ঘণ্টা বিদ্যুৎবিহীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারী জেলা সদরসহ পাঁচ উপজেলায় বুধবার রাত সাড়ে ১০টা থেকে গতকাল বৃহস্পতিবার বিকেল চারটা ৪০ মিনিট পর্যন্ত প্রায় ১৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। মুষলধারে বৃষ্টি ও বজ্রপাতের কারণে সরবরাহ লাইনে ক্রটি দেখা দেওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়।নীলফামারী বিদ্যুৎ সরবরাহকেন্দ্রের আবাসিক প্রকৌশলী রুবেল আহমেদ বলেন, বুধবার রাতে বজ্রপাতে নীলফামারীর সৈয়দপুরের ৩৩ কেভি সরবরাহ লাইনের চারটি পিন ভেঙে ক্ষতিগ্রস্ত হয়। এতে নীলফামারী সদর, ডোমার, ডিমলা, জলঢাকা ও কিশোরগঞ্জ উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। ওই পিনগুলো সংস্কারের পর বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়। নীলফামারী বিদ্যুৎ সরবরাহকেন্দ্রের সহকারী প্রকৌশলী রশিদ উন নবী বলেন, সৈয়দপুর থেকে নীলফামারী সদর পর্যন্ত ২২ কিলোমিটার বৈদ্যুতিক লাইনের কাজীরহাট এলাকার ক্ষতিগ্রস্ত পিনগুলো খুঁজে বের করে সংস্কার করতে কিছুটা সময় লাগে।