পাঁচ উপপরিদর্শকসহ সাতজনকে প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের তিন থানার পাঁচ উপপরিদর্শক ও দুই সহকারী উপপরিদর্শককে প্রত্যাহার করা হয়েছে। শুক্রবার রাতে জেলা পুলিশ সুপার খন্দকার মহিদ উদ্দিনের নির্দেশে তাঁদের প্রত্যাহার করা হয়। জেলা পুলিশের একটি সূত্র জানিয়েছে, দায়িত্বে অবহেলা ও গাফিলতির কারণে তাঁদের প্রত্যাহার করা হয়েছে।
এর মধ্যে সোনারগাঁ থানার দুই উপপরিদর্শক (এসআই), রূপগঞ্জ থানার দুই উপপরিদর্শক (এসআই), এক সহকারী উপপরিদর্শক (এএসআই), আড়াইহাজার থানার এক উপপরিদর্শক (এসআই) ও এক সহকারী উপপরিদর্শক (এএসআই) রয়েছেন। জেলা পুলিশের একাধিক কর্মকর্তা নাম প্রকাশ না করে বিষয়টি নিশ্চিত করেছেন।