পাঁচ কর্মকর্তা সচিব পদে উন্নীত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জনপ্রশাসনের পাঁচজন কর্মকর্তা ভারপ্রাপ্ত সচিব থেকে সচিব পদে উন্নীত হয়েছেন।
জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্র জানায়, সংশ্লিষ্ট পাঁচ কর্মকর্তাকে তাঁদের সচিব পদে উন্নীত করার তথ্যের সত্যতা নিশ্চিত করা হয়েছে। আজ বৃহস্পতিবার এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হতে পারে।
ওই পাঁচ কর্মকর্তা হলেন আবদুল মান্নান (পরিকল্পনা কমিশনের ভারপ্রাপ্ত সদস্য), মো. আবদুল জলিল (ধর্ম মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব), মাহমুদ রেজা খান (বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের চেয়ারম্যান), বেগম শামছুন নাহার (প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব) ও আ ল ম আবদুর রহমান (লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের রেক্টর)।