প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুরে অবরোধে গতকাল শনিবার নগরের মডার্ন মোড় ছাড়া নেতা-কর্মীদের কোথাও রাজপথে দেখা যায়নি। এদিকে বিশ্ববিদ্যালয়ের সামনে নাশকতার চেষ্টার অভিযোগে শিবিরের পাঁচ কর্মীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। তাঁরা হলেন: শফিকুল ইসলাম, শরিফুল আলম, আসাদুজ্জামান, লেবু মিয়া ও দেলোয়ার হোসেন। তাঁরা সবাই কারমাইকেল কলেজ ছাত্রশিবিরের কর্মী। রংপুর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জয়নাল আবেদীন বলেন, শিবিরের কর্মীরা বিশ্ববিদ্যালয়ের সামনে নাশকতার প্রস্তুতি নেওয়ার সময় তাঁদের গ্রেপ্তার করা হয়। এ ছাড়া পুরো জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। নিজস্ব প্রতিবেদক, রংপুর