পাঁচ কাউন্সিলর প্রার্থীকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করে প্রচারণা চালানোয় পাঁচ কাউন্সিলর প্রার্থীকে জরিমানা করেছেন নির্বাহী হাকিম। তাঁদের মধ্যে উত্তর সিটিতে তিনজন এবং দক্ষিণ সিটিতে দুজন।
উত্তর সিটির নির্বাচনকালীন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম সারওয়ার আলম জানান, মগবাজার ও হাতিরঝিল এলাকায় ৩৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মোখলেসুর রহমান দেয়ালে পোস্টার সেঁটেছেন। একই ওয়ার্ডের প্রার্থী ফয়জুল মনির সমর্থকদের নিয়ে মিছিল করেছেন। কাফরুল এলাকায় ১৬ নম্বর ওয়ার্ডের প্রার্থী রাস্তা বন্ধ করে সভা করেছেন এবং গরু জবাই করে মেজবানি খাইয়েছেন। তাঁদের তিনজনকে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
দক্ষিণ সিটির নির্বাহী হাকিম আবদুল কুদ্দুস জানান, ২০ নম্বর ওয়ার্ডের তোপখানায় কাউন্সিলর প্রার্থী সারোয়ার ওয়াদুদ চৌধুরী এবং ৫ নম্বর সংরক্ষিত ওয়ার্ডের মহিলা কাউন্সিলর প্রার্থী রোকসানা ইসলাম রঙিন পোস্টার দেয়ালে সাঁটানোয় তাঁদের পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়।