প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পরিবেশদূষণের দায়ে ঢাকার সাঁতারকুলের পোশাকশিল্পের পাঁচটি ধোলাই কারখানাকে ২০ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। বাড্ডার এসব কারখানার মধ্যে ফ্রেন্ডস ওয়াশিং প্ল্যান্টকে নয় লাখ, এশিয়া ওয়াশিং প্ল্যান্টকে আড়াই লাখ, সাইনিং ওয়াশিং প্ল্যান্টকে চার লাখ, প্রাইম ওয়াশিং প্ল্যান্টকে আড়াই লাখ এবং আশরাফ ওয়াশিং প্ল্যান্টকে দুই লাখ টাকা জরিমানা করা হয়। পরিবেশ অধিদপ্তরের পরিচালক (মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট) মো. আলমগীর গতকাল রোববার অধিদপ্তরে শুনানির পর এসব কারখানাকে জরিমানা করেন। গত মঙ্গলবার সাঁতারকুল এলাকার এসব কারখানায় অভিযান পরিচালনা করে অধিদপ্তর। বিজ্ঞপ্তি