পাঁচ গাড়িচালকের দণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পোস্তগোলা এলাকায় গতকাল পুলিশের ভ্রাম্যমাণ আদালত সনদ না থাকার দায়ে পাঁচজন চালককে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন। দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন তিনজন পিকআপচালক তাজুল ইসলাম, ইদ্রিস আলী ও হামিদ মিয়া এবং সিএনজিচালিত দুই অটোরিকশা-চালক সুমন মিয়া ও মামুন মিয়া।
থানা-পুলিশ সূত্রে জানা যায়, গতকাল বেলা সাড়ে ১১টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবদুল কুদ্দুসের নেতৃত্বে পুলিশের ভ্রাম্যমাণ আদালত পোস্তগালায় অভিযান চালান। ড্রাইভিং লাইসেন্স না থাকায় আদালত পাঁচ চালককে ১৫ দিন থেকে দুই মাস
পর্যন্ত কারাদণ্ড দেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল কুদ্দুস বলেন, সাজাপ্রাপ্ত ব্যক্তিদের ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠিয়ে দেওয়া হয়েছে। এ ছাড়া ফিটনেস নেই, এমন চারটি গাড়িকে পুরোনো গাড়ি রাখার স্থানে পাঠানো হয়েছে।