পাঁচ গুণীকে পদক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জের পাঁচ গুণীকে নাট্য ভাস্কর পদক-২০১৫ দেওয়া হয়েছে। গত রোববার রাতে সুরবিতান ললিতকলা প্রশিক্ষণ কেন্দ্রে এ পদক দেওয়া হয়। পদকপ্রাপ্তরা হলেন মুক্তিযুদ্ধে ফজলুর রহমান চৌধুরী, সাংবাদিকতায় দৈনিক ইত্তেফাক প্রতিনিধি মনসুর উদ্দিন আহমেদ, ব্যবসা ক্ষেত্রে হবিগঞ্জ বণিক সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি মুক্তিযোদ্ধা সৈয়দ কামাল উদ্দিন আহমদ, নাট্যাঙ্গনে পুণ্যব্রত চৌধুরী বিভু ও সাহিত্যে (মরণোত্তর) পার্থ সারথী চৌধুরী। এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাট্য ভাস্কর পর্ষদের ভারপ্রাপ্ত সভাপতি সাইফুর রহমান চৌধুরী। প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) দিলীপ কুমার বণিক।