পাঁচ গুণীকে সম্মাননা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটে জেলা পর্যায়ে সংস্কৃতির ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় পাঁচ গুণী শিল্পীকে ‘জেলা শিল্পকলা একাডেমী সম্মাননা পদক ২০১৪’ দেওয়া হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় নগরের পূর্ব শাহী ঈদগাহ এলাকার জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে পদকপ্রাপ্ত ব্যক্তিদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। পদক পাওয়া ব্যক্তিরা হলেন হিমাংশু বিশ্বাস (সংগীত), হ্যারল্ড রশীদ (চারুকলা), নিজাম উদ্দিন লস্কর (নাটক), মাধবী দেবী (নৃত্য) ও নিশীথ পুরকায়স্থ (আলোকচিত্র)। এতে প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। স্বাগত বক্তব্য দেন জেলা সাংস্কৃতিক কর্মকর্তা অসিত বরণ দাশগুপ্ত। পরে আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সিলেট প্রতিনিধি